রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরও দায়বদ্ধতা রয়েছে : পটুয়াখালীতে আইজিপি

পটুয়াখালী প্রতিনিধি  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক নির্মূলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনেরও সমান দায়বদ্ধতা রয়েছে।

সোমবার সকালে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নমূলক কাজের স্থাপনা উদ্বোধনকালে তিনি একথা বলেন।

আইজিপি জানান, ১৯৭৫ সালে পুলিশ সপ্তাহে রাজারবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন– পুলিশ হবে জনতার। বঙ্গবন্ধুর সেই কথাকে স্মরণে রেখেই মুজিববর্ষে পুলিশের অঙ্গীকার- ভীতি দূর করে জনগণের পাশে থেকে তাদের সেবা করা।

এসময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান ও পৌর মেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।