শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় জলদস্যূর আস্তানা থেকে বন্দুক সহ অস্ত্র উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার তজুমদ্দিনে পুলিশের হাতে আটক জলদস্যু সর্দার শিপন সিকদারের স্বীকারোক্তিতে গভীর জঙ্গলের আস্তানা থেকে দেশীয় বন্দুর সহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১০ফেব্রুয়ারী) ভোরে উপজেলার মেঘনার বাসনভাঙ্গা চরে জলদস্যু সর্দার শিপন সিকদারকে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে এই অস্ত্র উদ্ধার করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরজহিরউদ্দিনের মেঘনায় জাকাতিকালে জেলেদের হাতে আটক ও মারধরের স্বীকার চিকিৎসাধীন জলদস্যু সর্দার শিপন সিকদারের স্বীকাররোক্তি ও দেখানো মতে বাসনভাঙ্গা চরের জঙ্গলের আস্তানা থেকে দেশী তৈরী একনালা বন্দুক একটি,চাপাতি একটি,বগিদা একটি,বাংলা দা একটি,বটিদা একটি ও লোহার তৈরী কাটা ১০টি পাইপ উদ্ধার করা হয়।