রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ইমাম বিমান, ঝালকাঠি  ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সহ ১২ পিস ইয়াবা উদ্ধার।

সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে মো: জহির উদ্দিন প্রেম (২০) ও ইমরান খান রুবেল (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে ডিবি পুলিশ আটক করে। পরে আটক কৃতদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয় ঝালকাঠি ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের কলেজ খেয়াঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করলে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটককৃতরা হলো শহরের পূর্ব চাঁদকাঠী এলাকার নান্নু মিয়ার ছেলে মো: জহির উদ্দিন প্রেম (২০) এবং একই এলাকার সুলতান আহমেদের ছেলে ইমরান খান রুবেল (২৮)।

তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য এর আগেও রুবেল এবং প্রেম মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন।