রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভোলায় ৩১ পিচ ইয়াবা সহ তিন যুবক আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলা সদর আলীনগর এলাকা থেকে ৩১ পিচ ইয়াবা সহ মো. মমিন হাওলাদার (২৫),মো. রাসেদ (২৩) ও মো. আব্বাস (৩৫) নামের তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে মো.মমিন হাওলাদা ও মো.রাসেদ দুজনকে আটক করা হয়। এবং রাত সাড়ে ৭টার দিকে ৯নং ওয়ার্ড এলাকা থেকে মো. আব্বাসকে আটক করা হয়।

আটক মো. মমিন হাওলাদার দৌলতখান থানার চরখলিফা ৭নং ওয়ার্ডের মো. সেলিম হাওলাদারের ছেলে,মো. রাসেদ ভোলা সদর আলীনগর সাচিয়া ১ নং ওয়ার্ডের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে ও মো: আব্বাস ভোলা সদর আলীনগর মৌটুবী ৯ নং ওয়ার্ডের মো. মফিজল হক রাড়ীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই শংকর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা সদর আলীনগর ১নং ওয়ার্ড অভিযান চালিয়ে মো.মমিন হাওলাদা ও মো.রাসেদ নামের দুই যুবককে ২৫পিচ ইয়াবা সহ আটক করা হয়। এবং আলীনগর ৯নং ওয়ার্ড এলাকা থেকে সন্ধা সাড়ে ৭টার দিকে এসআই শান্তু দেবনাথ ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. আব্বাস নামের আরেক যুবককে ৬পিচ ইয়াবা সহ আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।