শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

বরিশালে সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

বাবুগঞ্জ প্রতিনিধি  বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের উপর সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক পানিতে পড়েছে। ফলে বরিশাল জেলা শহরের সাথে বানারীপাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, ১৫ বছর আগে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনের খালের ওপর নির্মিত ৬০ মিটার দৈর্ঘ্য বেইলি সেতুটি নির্মাণ করা হয়। অধিক পুরনো এ সেতুর ওপর দিয়ে অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচল করতে থাকে। এ অবস্থায় মঙ্গলবার ভোররাতের দিকে অতিরিক্ত পাথরবোঝাই একটি ট্রাক বরিশাল থেকে বানাড়ীপাড়ার উদ্দেশ্যে পার হতে গিয়ে সেতুটি ভেঙে খালের পানিতে পড়ে যায়।

বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলার সাথে বানাড়ীপাড়া ও স্বরুপকাঠী উপজেলার সাথে যোগাযোগে সরাসরি বাস, অটোরিকশাসহ বিভিন্ন প্রকার যানবাহন নিয়ে ওই সেতু দিয়ে চলাচল করে। তাই সেতুটি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকার লক্ষাধিক মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত হাওলাদার বলেন, ভেঙেপড়া সেতুটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাপশ কুমার পাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেতু মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি,যাত্রীদের নৌকা নিয়ে পারাপার হতে দেখা গেছে।