রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪২
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

বরিশালে বরযাত্রীবাহি মাইক্রোবাস থেকে বিদেশী মদসহ ৩ যুবক আটক

শামীম আহমেদ,বরিশাল  বরিশালের উজিরপুরে বরযাত্রীবাহি মাইক্রোবাস থেকে ২৪ বোতল বিয়ার ক্যান ও ৮ বোতল বিদেশী মদ জব্দ করেছে থানা পুলিশ।

সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে উজিরপুরের ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে পরিচালিত এ অভিযানে তিন যুবককেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলো বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দর এলাকার রিপন সাহা (৩০), গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকার বাপ্পা সাহা (৩০) ও ভোলার বোরহানউদ্দিন বাজার এলাকার শুভ সাহা (৩০)। থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে ইচলাদি টোলপ্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় বরিশাল নগর থেকে গৌরনদীমুখি একটি মাইক্রোবাসে তল­াশি চালানো হয়। যে মাইক্রোবাসটি একটি বিয়ের বরযাত্রীবাহি অন্য গাড়ির বহরের সাথে ছিলো। যেটিতে তল­াশী চালিয়ে ২৪ বোতল বিয়ার ক্যান ও ৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। অভিযানের সময় মাইক্রোবাসে থাকা কয়েকজন পালিয়ে গেলেও ৩ যুবক আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুি চলছে।