শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের অবক্ষয় রোধ করতে হবে: আইজিপি

শামীম আহমেদ  বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারনে ধর্ষণের মত জগন্য ঘটনা বেড়েছে।

এই জন্য এধরনের অপরাধ সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। একারনেই প্রতিটি পরিবার থেকে তাদের ছেলে-মেয়েদেরকে সচেতনা সৃষ্টি তৈরী করার আহবান জানান।

ধর্ষণের মত ব্যাধি সমাজের সর্বক্ষনে বেড়ছে তা পুলিশের তালিকায় রয়েছে এই জন্য সকল পুলিশ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে যেখানেই এধরনের ঘটনা ঘটুক তাৎক্ষনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।

গণমাধ্যম কর্মীদের সাগর-রুনির মামলার ভবিষৎ নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি জাবেদ পাটওয়ারী বলেন অনেক সময়ে হত্যাকান্ডের ঘটনায় তদন্তে ক্লু পেতে সময় লেগে যায়।

এধরনের ঘটনা বিশ্বের অনেক দেশে আছে এজন্যই যে সাগর রুনির হত্যাকান্ডে পুলিশের তদন্তে ব্যর্থতা তা কিন্তু বলা যাবে না।
সাগর রুনির মামলা র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান তদন্ত করছে প্রত্যেকটি তথ্য পূঙ্খানো ভাবে যাচাই-বাচাই করা হচ্ছে। তিনি বলেন সাগর রুনির হত্যা মামলা তদন্তে পুলিশের উপর কোন ধরনের চাপ নেই।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইনস কম্পাউন্ডের ভিতরে নব নির্মিত পুলিশ বিভাগের সার্কেল এ.এসপি অফিস কাম বাসভবন,পুলিশের বিভিন্ন ইউনিটের ১২টি ব্যারাক ভবন ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগুরপুর পুলিশ তদন্ত কেন্দ্র সহ ৬০টি তদন্ত কেন্দ্র ভবনের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন ও দোয়া-মোনাজাত সহ বেলুন-ফেস্টুন উড়িয়ে গণ মাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

এর পূর্বে তিনি নব নির্মিত অফিস ও ব্যারাক নতুন ভবনের ফুলের ফিতা কেটে ভিতরে প্রবেশ করে এবং বিভিন্ন সাইড পরিদর্শন করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বারা)পিপিএম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার),অতিরিক্ত রেঞ্জ ডিআইজি এহসান উল্লাহ, বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর)মো:খাইরুল আলম,বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার),বরিশাল রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মো:ফয়েজ আহমেদ,জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আঃ রাকিব সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ভবন ব্যারাক উদ্ধোধনী অনুষ্ঠানে এসে পৌছলে তাকে পুলিশের পক্ষ ও বরিশাল জেলা কমিউনিটি পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

পরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের মাসিক কল্যাণ সভায় অংশ গ্রহন করে।