শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

৪০ বছর আগে চীনারাই তৈরি করেছে করোনা ভাইরাস !

অনলাইন ডেস্ক  গত ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। উহানের একটি বাজার থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হয়।

অনেক বিশেষজ্ঞের দাবি এই ভাইরাস চীনারাই তৈরি করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে এই ধারণা আরও প্রকোট হতে শুরু করেছে। মূলত ৪০ বছর আগের একটি উপন্যাসকে কেন্দ্র করেই এই ভাইরাস নিয়ে গুঞ্জন উঠেছে। ওই উপন্যাসে একটি ভাইরাসের নাম দেওয়া হয়েছে উহান-৪০০।

ওই থ্রিলার উপন্যাসটির নাম আইস অব ডার্কনেস। ১৯৮১ সালের ওই উপন্যাসে উহান-৪০০ নামে একটি ভাইরাসের কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, চীনে ভাইরাসটি বায়োলজিক্যাল যুদ্ধের গবেষণাগারে প্রস্তুত করা হচ্ছে। এ ধরনের যুদ্ধে ভাইরাস প্রয়োগ করে একটি দেশকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। এতে কোনও ধরনের আগ্নেয়াস্ত্র বা পারমাণবিক অস্ত্রের প্রয়োজন হয় না।

টুইটারে এক ব্যক্তি প্রথম এই উপন্যাসের একটি অংশ পোস্ট করেন। এরপরেই ওই পোস্ট ভাইরাল হয়ে যায়। এদিকে, ভারতের কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও ওই পোস্ট টুইটারে শেয়ার করে লিখেছেন, করোনাভাইরাস কি চীনের তৈরি করা বায়োলজিক্যাল অস্ত্র? এই বইটি ১৯৮১ সালে প্রকাশিত হয়েছিল।