শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভোলায় গাছের নিচে চাপা পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে গাছের নিচে চাপা পড়ে রুমা (৮) নামের এক চতুর্থ শ্রেণীতে ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর অপর এক ছাত্রী আহত হয়।

শুক্রবার(২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন পৌর ৩নং ওয়ার্ডে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, ওই ছাত্রী শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর ৩ নং ওয়ার্ডের আমিন মিয়ার বাড়ির পিছনে কেটে রাখা গাছের উপরে চাচাতো বোনকে নিয়ে খেলা করছিল। হঠাৎ কাটা গাছটি গড়িয়ে তাদের গায়ের উপর পড়ে। এসময় তাদের চিৎকারে লোকজন এসে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।