শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইরানের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস

অনলাইন ডেস্ক  ইরানের বেশ কয়েকটি শহরে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এমন তথ্য জানিয়েছেন।

পবিত্র শহর কুয়াম থেকে শুরু হওয়া এই মহামারীতে এখন পর্যন্ত দুজন মারা গেছেন। নতুন ১৩ জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে মোট ১৮ ইরানি চীনের উহানউদ্ভূত এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন।- খবর রয়টার্সের

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা মিনোও মোহরেজ বলেন, চলমান প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা যায়, কুয়াম থেকেই ভাইরাসটির বিস্তার ঘটছে। আর লোকজনের ভ্রমণের সঙ্গে তা বেশ কয়েকটি শহরে ছড়িয়েছে। যার মধ্যে তেহরান, বাবোল, আরাক, ইসফাহান ও রাশত রয়েছে।

ইসলামি প্রজাতন্ত্রটির সব শহরেই ভাইরাসটির অস্তিত্বের বিষয়টি অসম্ভব কিছু না বলেও তিনি মন্তব্য করেন।

তবে আক্রান্তের অধিকাংশই কুয়াম শহরের। রাজধানী তেহরান থেকে ১২০ কিলোমিটার দূরে এটির অবস্থিত।

নতুন করোনাভাইরাসটিতে কুয়ামে সাত, রাজধানী তেহরানে চার ও গিলান প্রদেশে দুই ইরানি আক্রান্ত হয়েছেন। এক টুইটবার্তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহান এমন তথ্যই দিয়েছেন।

এদিকে কুয়ামে সব ধরনের ধর্মীয় সমাবেশ বাতিলের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মোহরেজ বলেন, শহরগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে; এটা পরিষ্কার। কুয়ামে কাজ করা চীনা শ্রমিকরাই এই বিস্তারের মূল উৎস হতে পারেন। তারা নিয়মিত চীন ভ্রমণ করেন।

কয়েক দফা ধারাবাহিক সংকটের পর পার্লামেন্টারি নির্বাচনকে ইরানি কর্তৃপক্ষের প্রতি জনগণের গণভোট হিসেবে দেখা হচ্ছে। ঠিক ভোটগ্রহণের দিনেই ভাইরাস প্রার্দুভাবের এই খবর এসেছে।

শুক্রবার মাস্ক পরে কর্মকর্তাদের ভোটগ্রহণ করতে দেখা গেছে। করোনাভাইরাস মহামারীর থেকে সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানে ফ্লাইট বাতিল করেছে প্রতিবেশী ইরাক।

ইরানে করোনাভাইরাস সংক্রমণকে কষ্টকর বলে আখ্যায়িত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা।