মেহেন্দিগঞ্জ প্রতিনিধি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের ফেরী উদ্বোধন করলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। শনিবার রাতে হিজলা উপজেলা থেকে গাড়ী নিয়ে ফেরীতে উঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ফেরী চলাচলের উদ্বোধন করেন সাংসদ।
এসময় হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী সর্বস্থারের মানুষ বাঁধভাঙ্গা উলাসে মেতে ওঠে। সাংসদ পংকজ তার নিজ উদ্যোগে ফেরী চালু করায় সর্বস্থরের মানুষের অভিনন্দনে সিক্ত হন।
এসময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহাফুজ উল আলম লিটন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, হিজলা উপজেলা ভাইস চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন সহ ২টি উপজেলার সর্বস্থরের জনসাধারণ।
সকালে সংসদ সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা খোরশেদ শাহ্ ও আফসার ভূইয়ার মৃত্যুতে তাদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিকালে মেহেন্দিগঞ্জ নয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের কাজ পরিদর্শন করেণ।