শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করলো তুরস্ক ও পাকিস্তান

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ইরানে সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। এছাড়া আফগানিস্তান প্রতিবেশী দেশটিতে ভ্রমণে স্থগিতাদেশ জারি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত কালোবাজারি ও মানবপাচারকারীরা ব্যবহার করে। ইরানে বর্তমানে কয়েক লাখ শরণার্থী বাস করছেন। আশঙ্কা করা হচ্ছে, ভাইরাসটি সীমান্ত অতিক্রম করে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

টুইটারে এক বিবৃতিতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ও জনগণের সুরক্ষায় আফগানিস্তান ইরানের স্থল ও আকাশপথে যাত্রীদের যাতায়াত স্থগিত করছে।

পাকিস্তানের এক প্রাদেশিক কর্মকর্তা নিশ্চিত করেছেন ইরানের সঙ্গে দেশটির সীমান্ত সিল করে দেওয়ার বিষয়টি।

তুরস্কও ভাইরাসটির সম্ভাব্য বিস্তার ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কচা রবিবার বলেন, মহাসড়ক ও রেলপথ বন্ধ হয়ে যাবে বিকাল ৫টায়। ইরান থেকে ফ্লাইটও বাতিল করা হয়েছে।

এর আগে শুক্রবার থেকে কুয়েতও তেহরানের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে ভাইরাসটিতে ২৯ জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ইরানি নাগরিক।