সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

রণক্ষেত্র দিল্লি, পুলিশসহ নিহত ২

অনলাইন ডেস্ক  সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষ ও বিপক্ষ- দু’দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। এতে দিল্লি পুলিশের প্রধান কনস্টেবল ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পুলিশের ঊর্ধ্বতন আরও এক কর্মকর্তা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দিল্লির উত্তরপূর্বাঞ্চলে সিএএ নিয়ে দু’দলের সংঘর্ষে হয়েছে। ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক লোক দিল্লি পুলিশের নিরস্ত্র এক কর্মকর্তার কাছে দৌড়ে যায়। সে সময় লোকটির হাতে একটি পিস্তল ছিল।

সংঘর্ষের সময় বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। অন্তত দু’টি বাড়িতেও আগুন ধরিয়ে দেন তারা।

এ সহিংস সংঘর্ষ ‘ভীষণ পীড়াদায়ক’ উল্লেখ করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের মধ্যেই দিল্লিতে এ সংঘর্ষের ঘটনা ঘটলো।