সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মতিঝিলে চার বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

ডেক্সরিপোর্ট  মতিঝিলে কবি জসিম উদ্দিন রোডের একটি বাসায় মনীষা (৪) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা সৈয়দ শফিকুর রহমান জানান, শিশুটিকে নিয়ে তার মা বাসার একটি রুমে দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকির পর দরজা খুলে দেয়। ভেতরে ঢুকে দেখি মেয়েটি অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই মিজানুর রহমান জানান, শিশুটির গলায় আঙুলের ছাপ দেখা গিয়েছে। তবে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে। তিনি আরও জানান,শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন।