সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশালে র‌্যাবের অভিযানে শিশু ধর্ষক রিফাত গ্রেফতার

ডেক্সরিপোর্ট  বরিশালে শিশূ ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি রিফাত সাহা (২৫) নগরীর রসুলপুর এলাকার বাসিন্দা সেলিম সাহার পুত্র। গ্রেফতারের পর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আসামী রিফাতকে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, ঢাকা থেকে বরিশালে স্বজনের বাড়িতে বেড়াতে আসা ১৩ বছর বয়সী শিশুটি গত ২৪ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার হয়।

ওইদিন বেলা ২ টার দিকে লঞ্চঘাট থেকে বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে নগরীর একটি আবাসিক হোটেলে রেখে ধর্ষণ করা হয় শিশূটিকে। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

এর পরপরই ঘটনাটির তদন্ত শুরু করে র‌্যাব-৮। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় লঞ্চঘাট এলাকা থেকে ধর্ষক রিফাত সাহাকে গ্রেফতার করেন র‌্যাবের সদস্যরা।

র‌্যাব আরও জানায়, ধর্ষিতা শিশুটি ঢাকায় মা-বাবার সাথে বসবাস করে। গত ২৩ ফেব্রুয়ারি বাসার কাউকে না জানিয়ে বোনের বাড়ীর উদ্দেশে ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে পৌঁছায় সে।

পরদিন ২৪ ফেব্রুয়ারি ভোরে লঞ্চ থেকে নামার পর সে কিছু চিনতে না পেরে কান্নাকাটি করতে থাকে। এসময় রিফাতের কাছে ঢাকা যাবার কথা জানায় শিশুটি।

রিফাত শিশুটির দুর্বলতার সুযোগ নিয়ে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। প্রাথমিক ভাবে আটককৃত রিফাত সাহা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ধর্ষিতা শিশুটিও আসামীকে শনাক্ত করেছে।

গ্রেফতারের পর আসামী রিফাতকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছেন র‌্যাবের সদস্যরা।