এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলামের আমীর আহম্মদ শফি। আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে ইসলামী মহাসম্মেলনে যোগ দেন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা ভালো হলে মুসলমানদের উপর জুলুম থাকবেনা। সারা বিশ্বের মুসলমানের উপর নির্যাতন ও নিপীড়ন চলছে। আমরা যদি ভালো হই তবে এ জুলুম থাকবেনা। তিনি বলেন সৃষ্টিকর্তার নিকট দোয়া করি বিশ্বের সকল মুসলমানের উপর শান্তি বর্ষিত হোক।
হেফাজত ইসলামের নেতার কুড়িগ্রামে এই প্রথম আগমনে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় আলেম ওলামাসহ লক্ষাধিক মুসল্লী সম্মেলনে অংশ নেয়।
সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত মহা সম্মেলনে আবদুল হক হক্কানী সাহেবের সভাপতিত্বে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা কাজী ফজলুল করিমসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী জানান।
এর আগে আহম্মদ শফি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আসেন।