শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে মুসলিম গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ

ডেক্সরিপোর্ট  সি.ওসি.এএ নএম নামে ভারতে মুসলমানদের উপর বর্বর নির্যাতন, গণহত্যা,মুসলমানদের ঘড়-বাড়ি, মাদ্রাসা-মসজিদ ও পবিত্র কুরআন শরীফ-এ অগ্নি সংযোগের প্রতিবাদে এবং বাংলাদেশে নরেন্দ্র মোদির রাষ্ট্রীয় আমন্ত্র বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করা সহ বিভিন্ন প্লেকার্ড ব্যানার ফেস্টুন নিয়ে নরেন্দ্র মোদির কুশঃপুর্তলিকায় অগ্নি সংযোগ করেছে বরিশালের সর্বস্তরের ওলামা-মাশায়েক ও তৌহিদী জনতা।

মঙ্গলবার (৩ই মার্চ) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর বাজার রোডের জামিয়া আরাবিয়া খাজা মঈন উদ্দিন মাদÍাসা মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালীমের সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তরা এসময় বলেন,মুসলিম হত্যাকারী সন্ত্রাসী গুজরাটের কসাই মোদিকে বাংলার মাটিতে সংবর্ধনা দেওয়া হলে এদেশের ওলামা মাশায়েক ও তৌহিদী জনতা মুসলিম সমাজ বুকের রক্ত দিয়ে মোদির আগমন প্রতিহত করা হবে।

এসময় তারা আরো বলেন দেশের মুসলিম সমাজ যদি একবার জেগে উঠে তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তারা কিন্তু মুসলমাদের প্রতিহত করতে পারবেন না।

তাই অবিলম্ভে মোদিকে সংবর্ধনা দেয়া থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি জাতীয় সংসদে এর বিরুদ্ধে তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়ে প্রস্তাব পাশ করার আহবান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাও,ওবাইদুর রহমান,বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী আব্দুল মান্নান,সাধারন সম্পাদক মাও, সামসুল আলম,মুফতি শাব্বির আহমাদ,মাও, আহমাদ আলী কাসেমী,মাও, রুহুল আমীন,মাও, রফিকুল ইসলাম,মাও, আব্দুল খালেক পীর সাহেব হরিণা ফুলিয়া,মাও, তৌফিকুল ইসলাম,মুফতি ওমর বিন নূরুল­াহ্,মাও, আঃ রব ও মাও, রফিকুল ইসলাম,জাতীয় ইমাম সমিতির বরিশাল মহানগর সেক্রেটারী এইচ এম মাহামুদুল হাসান আনসারী প্রমুখ।

এর পূর্বে নগরীর বিভিন্ন স্থান থেকে ধমীয় শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ-মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীরা মোদির কুশঃপূর্তলিকা, ফেস্টুন, ব্যানার ও প্লেকার্ড বহন করে মিছিল সহকারে সমাবেশস্থল টাউন হল এলাকায় সমবেত হয় তারা।

এক প্রর্যায়ে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সদররোডে মোদির কুশঃপূর্তলিকা অগ্নি সংযোগ করে। পড়ে নেতৃবৃন্দের নেতৃত্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে বিশাল শিক্ষোভ মিছিল নগরীর সদররোড, ফজলুল হক এ্যাভিনিয় সড়ক, দক্ষিণ চক বাজার,লাইন রোড হয়ে পুনরায় সদররোড এসে শেষ করে।