বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা আ’লীগের বর্ধিত সভা

ডেক্সরিপোর্ট  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বরিশাল সার্কিট হাউসের ধানসিঁড়ি মিলনায়তন সভা কক্ষে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড.তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন।

বর্ধিত সভায় জেলার দশ উপজেলার উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামীলীগের উপজেলা সভাপতি, সম্পাদকসহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যরা অংশ গ্রহণ করেন।