সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:০৬
শিরোনাম :
বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ

৭ মার্চ উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক  বরিশালে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। জাতীর জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা ও মহানগর আওয়ামী লীগ,বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ,জেলা কৃষক লীগ,বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ,জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ,জেলা ও মহানগর যুবলীগ সহ বিভিন্ন জেলা মহানগরের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা নিজ নিজ ভাবে শ্রদ্ধা নিবেদন করেন

সকাল ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্, প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আয়শা তৌহিদা লুনাসহ ত্রিশটি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

এর পূর্বে সকাল ৯টায় সোহেল চত্বর দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কর্মসূচি শুরু করেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিসর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, মশিউর রহমান মিন্টু, দিলিপ ঘোষ, ওবায়দুল্লাহ্ সাজু, যুগ্ম সম্পাদক হেমায়েত হোসন, জাকির হোসেন, কায়সার হোসেন, মোয়াজ্জেম হোসেন চুন্নু, মিলন ভূইয়া, জেলা শ্রমীক লীগের সভাপতি শাজাহান হাওলাদার প্রমূখ। এরপরপরই শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল হোসেন ও পরিষদ সদস্যরা।

শ্রদ্ধা নিবেদন করেছেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ ও সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমূখ।

পরবর্তীতে বরিশাল আইনজীবী সমিতি, বরিশাল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা কৃষক লীগ, বরিশাল সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ, মহানগর যুবলীগ, সদর উপজেলা যুব লীগ ও মহানগর ছাত্রলীগ একে একে শ্রদ্ধা নিবেদন করেন।

অপরদিকে দিবসটি পালনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।