শনিবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৫
শিরোনাম :
হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি! নিউনেস ল্যাবরেটরি স্কুলে মায়েদের মিলনমেলা, ‘মাদার্স মোমেন্ট’ অনুষ্ঠিত বিএম কলেজের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ দূর্গাপূজা উপলক্ষে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিস,প্রশংসিত ম্যানেজার জুলফিকার! প্রধানমন্ত্রীর নির্দেশনায় বরিশালে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে পূজামণ্ডপ পরিদর্শন স্বৈরাচার অর্থ সরবরাহ করছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বরিশালে শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ

শামীম আহমেদ  দশম শ্রেনির পাঠদানের সময় কোরআন, নবী ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ন মন্তব্য করার অভিযোগে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি সভা করে অভিযুক্ত সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়কে সাময়িকভাবে বরখাস্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেছেন।

এর আগে রবিবার জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়ের ওপর হামলা চালিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিলো। প্রত্যক্ষদর্শী শিক্ষক, শিক্ষার্থী ও বিক্ষুব্ধরা জানান, রবিবার মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল কুমার রায় দশম শ্রেনির রসায়ন বিষয়ে পাঠদানের জন্য শ্রেনি কক্ষে গিয়ে কোরআন, নবী ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ন ও বিরুপ মন্তব্য করেন। স্কুল ছুটির পরে শিক্ষর্থীরা বিষয়টি অভিভাবক ও এলাকাবাসিকে জানালে সকলেই ক্ষিপ্ত হয়ে উঠে।

এ ঘটনার জেরধরে রবিবার সন্ধ্যা সাতটার দিকে শিক্ষক উজ্জল রায়ের ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। একপর্যায়ে সহকারী শিক্ষক উজ্জল রায় প্রাণ রক্ষায় খালের মধ্যে ঝাপ দিয়ে খাল সাতরিয়ে কালকিনি উপজেলার ভাউতলী গ্রামের নাইয়াপাড়া আব্দুর রব সরদারে ঘরে আশ্রয় নেন। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়কে আটক করে পুলিশ হেফাজাতে থানায় নিয়ে আসেন।

কোরআন, নবী ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ন কটুক্তি ও বিরুপ মন্তব্য করার প্রতিবাদে ও ঘটনায় জড়িত শিক্ষক উজ্জলের দৃষ্টান্তমূলক বিচারে দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বিক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি মেদাকুল হাইস্কুল মাঠে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভ মিছিল করেন।

খবর পেয়ে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ নুর আলম সেরনিয়াবাত এবং গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

গৌরনদী মডেল থানা হাজতে থাকা অবস্থায় সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়ের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি গো-মাংস খাওয়া নিয়ে কথা বলেছি কিন্তু কোরআন, নবী ও ইসলাম সম্পর্কে কুরুচিপূর্ন খারাপ কোন মন্তব্য করেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক কৃষ্ণকান্ত ঘরামী বলেন, অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী শিক্ষক উজ্জল কুমার রায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল আহাদ মিয়াকে আহবায়ক ও প্রধানশিক্ষক কৃষ্ণকান্ত ঘরামী, দাতা সদস্য প্রজবাসি পোদ্দার, শিক্ষক প্রতিনিধি সমীর কুমার দে ও ইসলাম ধর্ম শিক্ষক মোঃ আমানুল্লাহকে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহন করা হবে।

খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ নুর আলম সেরনিয়াবাত এ প্রসঙ্গে বলেন, সহকারী শিক্ষক উজ্জল কুমার রায় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ইসলাম, নবী ও কোরআন সম্পর্কে কটুক্তি করে শ্রেনিকক্ষে কথা বলায় এ পরিস্তিতির সৃষ্টি হয়। বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।