বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল!

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস জানান, গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পেয়েছে।

দ্রুত গতিতে করোনা ভাইরাসের বিস্তার হতে থাকায় গত ৩০ জানুয়ারিতে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। ওই সময়ে সংস্থাটির প্রধান জানান, এর মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে।

বুধবার ভাইরাসটি মোকাবিলায় নিষ্ক্রিয়তার মাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস। প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে দেশগুলোর করণীয় নিয়ে দেওয়া ডব্লিউএিইচও’র পরামর্শে পরিবর্তন আনা হচ্ছে না। একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশে কোন রোগ ছড়িয়ে পড়তে থাকলে তখন মহামারি ঘোষণা করা হয়।

ভাইরাস মোকাবিলায় দ্রুত ও সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস বলেন,কয়েকটি দেশ দেখিয়ে দিয়েছে যে এই ভাইরাসটি দমন ও নিয়ন্ত্রণ করা যায়। শান্ত থেকে সঠিক ব্যবস্থা নিয়ে বিশ্বের নাগরিকদের রক্ষায় ব্যবস্থা নিতে সরকারগুলোর প্রতি আহ্বান জানান ডব্লিউএইচও প্রধান।