সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৬
শিরোনাম :
বরিশালকে আধুনিক শিল্প-বাণিজ্যিক ও পর্যটন নগরী গড়ার পরিকল্পনা এনসিপি প্রার্থীর! সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন বিআরটিসিতে বেড়েছে সেবা,প্রশংসিত চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা! বরিশালে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত আটটার মধ্যে বন্ধে অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে কুচক্রী মহলের অপপ্রচারের শিকার বিএনপি নেতা নুরুল আমিন ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ শেখ হাসিনা ছিলেন বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস! বরিশালে মিছিলের প্রস্তুতির সময় শ্রমিক লীগ নেতা আটক

বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন

আন্তর্জাতিক ডেস্ক ।। পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের একদল গবেষক বিশাল এক গভীর সমুদ্রের খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজে করে এই অভিযান চালানো হয়।

দীর্ঘ ১৮ দিনের এই অভিযানে গবেষকরা ডুবোযান ব্যবহার করে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরতায় এই নতুন খনিজ ক্ষেত্রটি আবিষ্কার করেন।

উত্তপ্ত সামুদ্রিক জলউৎস বা হাইড্রোথার্মাল ভেন্ট থেকে সংগৃহীত আকরিক নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখানকার মাটিতে স্বর্ণ ও রূপার পরিমাণ স্থলভাগের যেকোনো খনির চেয়ে অনেক বেশি।

কিছু নমুনায় প্রতি টন আকরিক থেকে ১৫.৪ গ্রাম পর্যন্ত স্বর্ণ এবং ১,২৭১ গ্রাম পর্যন্ত রূপা পাওয়া গেছে। এই খনিজ ভান্ডারে তামা ও দস্তার মতো গুরুত্বপূর্ণ ধাতুর পাশাপাশি বিশাল পরিমাণে পলিমিটালিক সালফাইড রয়েছে, যা বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনির সমতুল্য।

এছাড়া এই চরম পরিবেশের চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর বিচরণও লক্ষ্য করা গেছে। তবে গভীর সমুদ্রের তীব্র চাপ ও জটিল পরিস্থিতির কারণে এই খনিজ সম্পদ এখনই উত্তোলন করা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা।