বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব

কারবালায় শুক্রবার জুমার নামাজ হবে না

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের আতঙ্কে শিয়া ইসলামের পবিত্র শহর কারবালায় শুক্রবার জুমার নামাজ হবে না। বুধবার শহরটির প্রশাসনের এক বিবৃতিতে এমন তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেশী নাজাফের মতোই কারবালায় শিয়া তীর্থযাত্রীরা ইরাক ও বিদেশ থেকে এসে জড়ো হন। গত শুক্রবারেও জুমার নামাজ পড়া হয়নি সেখানে।

দেশটিতে করোনাভাইরাস রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ৭৯ জন। এক বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দশ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এছাড়া ভাইরাস উপদ্রুত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে প্রতিবেশী দেশ ইরানের ভাইস প্রেসিডেন্ট ইশাক জাহাঙ্গিরিসহ মন্ত্রিসভার দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির আধাসরকারি ফার্স নিউজের খবরে এমন তথ্য জানা গেছে।

বেশ কয়েক দিন ধরেই ইশাক জাহাঙ্গিরির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না। তার শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। সাম্প্রতিক শীর্ষপর্যায়ের বৈঠকগুলোতে তাকে দেখা যায়নি। এসবের মধ্যেই বুধবার এমন খবর এসেছে।

ফার্সের খবরে বলা হয়, হস্তশিল্প, পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আলী আসগর মুনসিন এবং শিল্প, খনিজ ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী রেজা রাহমানিও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে এই সংক্রমণ নিয়ে দেশটির সরকারি গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হয়নি। করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে ইরান অন্যতম।

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটির মৃত্যুর সংখ্যা ক্রমে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬২ জন মারা গেছেন। বুধবার পর্যন্ত দেশজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪ জনে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ৯ হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশের ৩১টি প্রদেশেই এই সংক্রমণ দেখা গেছে।

মধ্যপ্রাচ্যজুড়ে আক্রান্ত হওয়া ৯ হাজার ৭০০ কোভিড-১৯ রোগীর অধিকাংশই ইরানের। মূলত শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির কারণেই অঞ্চলটিতে ভাইরাস এতটা মারাত্মক রূপ নিয়েছে।