বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:১৭
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

হাসপাতাল ছাড়লেন সাংবাদিক আরিফ

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  টানা ৮ দিন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ শনিবার বেলা ১২টার দিকে হাসপাতাল ছাড়লেন বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান। সাবেক ডিসি সুলতানা পারভীন ও জেলার ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা নির্যাতিত এই সাংবাদিক গত ১৪ ই মার্চ আহত অবস্থা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসার জন্য ভর্তি হোন। সাংবাদিক আরিফুল ইসলাম আগের থেকে কিছুটা সুস্থ্য হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আজ শনিবার ছাড়পত্র প্রদান করে বাড়ি যাবার অনুমতি দেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান ফেরদৌস বলেন, সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান আগের থেকে কিছুটা সুস্থ্য হয়েছে, শরীরের ক্ষত চিহ্নগুলো সেরে গেছে এবং বাড়িতে তার কয়েক সপ্তাহ এখন বিশ্রাম প্রয়োজন।

সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যান জানান, আপনাদের সকলের দোয়া’য় আমি এখন অনেকটা সুস্থ্য, আমার লড়াইয়ে যারা পাশে ছিলেন দেশবাসী সহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উলে­খ্য,গত ১৩ মার্চ মধ্যরাতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের একটি দল শহরের চড়ুয়াপাড়ায় বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের বাড়িতে হানা দেয়। তার স্ত্রীর ভাষ্যমতে, এরপর আরিফুলকে মারধর করতে করতে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তার পোশাক খুলে দুই চোখ বেঁধে নির্যাতন করা হয়। এসব ঘটনার নেতৃত্ব দেন ডিসি কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) নাজিম উদ্দিন। এরপর মাদক উদ্ধারের নাটক সাজিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে সাংবাদিক আরিফুলকে জামিন দেওয়া হয়। এরপর ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন, এডিসি রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।