শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৫
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

করোনায় আক্রান্ত হওয়ার পর ইতালিতে সুস্থ ৬ হাজার

অনলাইন ডেস্ক  প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইতালিতে ৬ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ প্রাদুর্ভাবে ইতালিতেই মৃতের সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

দেশটির ৫৩ হাজার ৫৭৮ জন মানুষের শরীরে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৮২৫ জন মারা গেছেন।

বর্তমানে আক্রান্তদের ৪২ হাজার ৬৮১ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৩৯ হাজার ৮২৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ২ হাজার ৮৫৭ জনের অবস্থা গুরুতর।

চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৭২ জন।

এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।

সারাবিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।