শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৪০
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

ইতালিতে একদিনে ৬৫১ জনের মৃত্যু,থমথমে পরিস্থিতি

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিত একদিনে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যু হলো। এর আগে শনিবার একদিনে রেকর্ড সংখ্যক ৭৯৩ জনের মৃত্যু হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ভয়াবহ পরিস্থিতিতে আতঙ্ককে আছে স্থানীয়দের পাশাপাাশি প্রবাসী বাংলাদেশিরাও। করোনা’র ভয়াবহতা ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে জরিমানা করা হচ্ছে। বাধ্যতামূলক কোয়ারান্টিনেও পাঠানো হচ্ছে।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতালির রোমের পাশাপাশি মিলান, ভেনিসসহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। ভয়াবহতা মোকাবিলায় দেশটির সরকার আরো কড়াকড়ি আরোপ করেছে।

এ পরিস্থিতিতে অতিরিক্ত খাবার মজুদ না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইতালি সরকার। দেশজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ডোমিটার্সের তথ্যমতে রোববার রাত পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৭৫৪ জন। মারা গেছেন ১৪ হাজার ৪৪১ জন।

আইইডিসিআরের দেয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বোবরার (২২ মার্চ) করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ২৭ জন। নতুন করে আর কেউ মারা যাননি। তবে আক্রান্তদের মধ্যে আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানালেন তিনি। সব মিলিয়ে সুস্থ হয়ে ফিরলেন ৫ জন। অর্থাৎ বর্তমানে ২০ জন করোনা রোগী আছে বাংলাদেশে।

এদিন মাঝপথে ব্রিফিংয়ে যোগ দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। নতুন করে হিসাব নিকাশ করে জানান বর্তমানে ১৩ হাজার কিট মজুত আছে।