শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

চীন থেকে এলো আলিবাবার পাঠানো ৩ লাখ মাস্ক

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাস মোকাবিলায় চীন থেকে পাঠানো আরও তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। দেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে এসব মাস্ক অনুদান হিসেবে দিয়েছেন অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিক এ সব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

বিমানবন্দরেই এ সব পণ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা। এর আগে শুক্রবার (২৭ মার্চ) জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার করোনা ভাইরাস পরীক্ষার কিট দেশে পৌঁছায়।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

সেখানে জ্যাক মা লেখেন, ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়া হবে। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।