বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১২
শিরোনাম :
ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব!

আইসোলেশনে বরিস জনসনের উপদেষ্টা

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় ভাইরাসটি দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কায় সেল্ফ আইসোলেশনে গেছেন ব্রিটেন প্রধানমন্ত্রী জনসনের সিনিয়র উপদেষ্টা ডমিনিক কুমিনংস।

আল জাজিরার খবরে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের একদিন পরেই করোনার লক্ষণ দেখা দিয়েছে তার সিনিয়র উপদেষ্টার। ফলে বরিস জনসনের ওই উপদেষ্টা ডমিনিক কুমিনংস সেল্ফ আইসোলেশনে গেছেন।

ডাউনিং স্ট্রীটের মুখপাত্র কমিনংস জানিয়েছেন, যেহেতু এ দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি প্রধানমন্ত্রী জনসনের করোনা ভাইরাস ধার পড়েছে তাই আমার ভেতরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় আইসোলেশন নিলাম।

খবরে বলা হয়, শুক্রবার বিশ্বের ক্ষমতাধর নেতাদের মধ্যে একজন জনসনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকোক করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ক্রিস ওয়াইটিও সেল্ফ আইসোলেশনে রয়েছেন।