বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভোলায় ত্রান নিয়ে বেদে পল্লীতে অতিরিক্ত পুলিশ সুপার

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা সংকট মোবাবেলায় ভোলার লালমোহনে অসহায়,হতদ্ররিদ্র,শ্রমজীবি অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে ভাসমান বেদে পল্লীর মানুষগুলোর অবস্থা বেশি খারাপ। এ বিষয়টি বিবেচনা করে বেদে পল্লীর ঘরে ঘরে নিজ উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) মো. রাসেলুর রহমান।

সোমবার লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে তিনি ত্রান সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি প্রতি বেদে পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মশুরি ডাল ও দু’টি করে সাবান বিতরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ঢাকা বলেন, করোনা পরিস্থিত মোকাবেলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। লালমোহনে বেদে পরিবার রয়েছে অর্ধশতাধিক। তারা সবাই কর্মহীন হয়ে নিজের ঘরে অবস্থান করছে। তাই আমি সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। আশা করছি এতে করে এই বেদে পরিবারগুলো কয়েকদিনের জন্য খাবারের চিন্তা করতে হবে না।খেটে খাওয়া মানুষকে সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানান পুলিশের এই কর্মকর্তা।