বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৮
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

রংপুরে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, ঘরজামাই ধর্ষক গ্রেফতার

ডেক্সরিপোর্ট  রংপুরের মিঠাপুকুরে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী হাতেনাতে ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে মঙ্গলবার ওই ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

ধর্ষকের নাম নাম আনারুল ইসলাম। তিনি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। আনারুল রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ শ্যামপুর গ্রামে বিয়ে করে প্রায় আট বছর যাবত সেখানেই ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিলেন। পেশায় তিনি মাছ ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আনারুল স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রী পাশের মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে আনারুল তাকে টেনে হিঁচড়ে পাশের একটি মাঠে নিয়ে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে ধরে ফেলে। পরে ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম দীলিপ থানায় খবর দিলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ জাফর আলী বিশ্বাস বলেন, গ্রেফতার আনারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।