বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫৭
শিরোনাম :
জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক !

সৌদি বিমানঘাঁটিতে বিদ্রোহী হুথি গোষ্ঠীর ড্রোন হামলা হামলা

ডেক্সরিপোর্ট:সৌদি আরবের নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। বুধবার সকালে হুথি সমর্থিত সামরিক বাহিনী নতুন করে এই ড্রোন হামলা চালায়।

সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানোর দাবি করে হুথি। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয়।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা বলছে, বুধবার সকালে সৌদি আরবের নাজরানের বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

এর একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালায়। হামলায় সেখানে আগুন ধরে যায়। হামলায় কাসেফ-২-কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে বলে জানায় হুথি।

ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর এক মুখপাত্র সৌদি আরবের ৩০০ টার্গেটে ড্রোন হামলা চালানোর হুমকি দিয়েছেন।