সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা মহানগরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেবে যুবলীগ

ডেক্সরিপোর্ট  ঢাকা মহানগরীতে রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে দুইটি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল যৌথ বিবৃতিতে এ কথা জানান।

যুবলীগের দুই শীর্ষ নেতা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের মানুষ আজ সংকটময় সময় পার করছে। ঢাকা মহানগরের রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে আওয়ামী যুবলীগ দুটি অ্যাম্বুলেন্সে ২৪ ঘণ্টা ফ্রী সার্ভিস দেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেছে।

সব ধরনের রোগীর ক্ষেত্রে যুবলীগের ফ্রী অ্যাম্বুলেন্স সার্ভিস নেওয়ার জন্য সার্বক্ষণিক ০১৭১২০৪১০০৮ ও ০১৭১২০৩৮২৫৩৭ এই দুই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এছাড়া যুবলীগ নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম পরিহার করে সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষকে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করছেন।

একইসঙ্গে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে থাকার কর্মসূচি সফল করার অনুরোধ করেছেন এবং আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে বলছেন।