সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:৩৪
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক  বিশ্বজুড়ে ভয়াবহতা সৃষ্টি করা এই করোনা ভাইরাসের প্রতিষোধক তৈরি করতে ব্যর্থ হচ্ছেন বিশেষজ্ঞরা। তবে রাশিয়া রাশিয়ান রিসার্চ সেন্টারের দাবি, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করছে তারা। আগামী জুনেই মানব শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে রিসার্চ সেন্টারের প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। রিসার্চ সেন্টারের প্রধান প্রেসিডেন্টকে জানিয়েছেন আগামী জুনেই মানব শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে ।

রাশিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের প্রধান রিনাট ম্যাক্সিওটোভ জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন তাদের ল্যাবে আবিষ্কার করা হয়েছে। প্রথম পর্যায়ে তিনটি ভ্যাকসিন ২৯ জুন থেকে মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

রাশিয়ান ওই রিসার্চ সেন্টারের প্রধান ম্যাক্সিওটোভ জানিয়েছেন, ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে ১৮০ জনের শরীরে। এজন্য একটি গ্রুফ তৈরি করা হয়েছে। সেখানে ৩০০টি আবেদন জমা পড়েছে।

তিনি আরো জানিয়েছেন, রাশিয়ার কল্টসোভো এলাকার ল্যাবে বিজ্ঞানীরা ওই ভ্যাকসিন নিয়ে কাজ করছেন। এপ্রিলের ৩০ তারিখে করোনা মোকাবিলায় তৈরি ওই ভ্যাকসিন ইঁদুর, খরগোশ ও অন্য পশুদের উপর পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।