মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪০
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

করোনায় বিশ্বে ৯০ হাজারের বেশি প্রাণহানি

অনলাইন ডেস্ক  প্রানঘাতি মহামারি করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ১৫ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ৯৩ হাজার ৬৭৩ জন এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ২৭৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে।

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানী হয়েছে ফ্রান্সে। দেশটিতে ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে—চার লাখ ৫৫ হাজার ৪৫৪। এর পরে আছে স্পেন—এক লাখ ৫২ হাজার ৪৪৬।