সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০২
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

ছয় পদে লোক নেবে ডাচ্‌–বাংলা ব্যাংক

ছয়টি ভিন্ন পদে লোক নেবে ডাচ্‌–বাংলা ব্যাংক। এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আজ সোমবার প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে। এসব পদে ২১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ডেপুটি হেড অব আইটি অপারেশন, ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, অ্যাডমিনিস্ট্রেটর (সিস্টেম), অ্যাডমিনিস্ট্রেটর (স্টোরেজ) ও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে।

ডেপুটি হেড অব আইটি অপারেশন পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা, বড় প্রতিষ্ঠানে ডেপুটি হেড অব আইটি পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য পদের জন্য বড় প্রতিষ্ঠানে ৭ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার প্রকৌশল বিষয়ে এমএসসি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। ২১ মার্চের মধ্যে বয়স হতে হবে ৫০ বছর।

আগ্রহীদের ডাচ্‌–বাংলা ব্যাংকের ওয়েবসাইটের ( https://app.dutchbanglabank.com/Online_Job/) মাধ্যমে যথাযথ নির্দেশনা অনুসারে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।