শিমুল সরকার,যশোর প্রতিনিধি যশোরে ঝিকরগাছা উপজেলায় নবীব নগর গ্রামে নবীব নগর মিতালী সংঘ এর উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রমজানের শুরুতেই ইফতার সামগ্রী দেওয়া হয়।ইফতার সামগ্রী মধ্যে রয়েছে, মুড়ি, ছোলাবুট, চিনি, সেমাই,খেজুর, চিড়া,সূজি,ট্যাংক,নুডুলস।
ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,রমজান মাসে নবীব নগরে,ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ দুর্যোগে আমরা সবাই মিলে করোনা ভাইরাস মোকাবিলা করবো।অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে।
তিনি আরও বলেন,নীরবে মধ্যবিত্তদের ঘরেও খাদ্য-সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ইফতার সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিতালী সংঘ সিনিয়ার সদস্য, শান্ত হোসেন,হাসান রেজা,শাহিন হোসেন,সদস্য-শিহাব,শিমুল,মাসুদ,ইয়ানুর মজলু প্রমূখ।