ডেক্সরিপোর্ট পবিত্র মাহে রমজান উপলক্ষে বাড়তি দাম নেয়ায় এবং অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় পৃথক তিনটি ভ্রাম্যমান আদালত ১৫ টি প্রতিষ্ঠানকে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে।
আজ সকাল সাড়ে ১০ টায় নগরীর বাজাররোড, নতুনবাজার, সিএ্যান্ডবি রোড, কাশিপুর, সাগরদী, রুপাতলি, পুলিশ লাইন, গীর্জা মহল্লা, চকবাজার, জেলখানা মোড়সহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন। রমজানে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়ায়, অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৫ টি প্রতিষ্ঠানে ৯৯ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
প্রতিদিনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা এবং করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষায় সরকারের নির্দেশনা মেনে চলতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান।