শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:১৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

হাসপাতালের লিফটের নিচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

ডেক্সরিপোর্ট  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এমএ আজাদের (সজল মরদেহ নগরীর মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরের কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি রহস্যজনক বলে মনে করে এর তদন্ত ও বিচার দাবি করেছেন স্বজনরা।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিষয়টি দুর্ঘটনা হতে পারে। আর পুলিশ বলছে, ঘটনার তদন্ত শেষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

মমতা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা প‌রিচালক ডা. জ‌হিরুল হক মা‌নিক জানান, মঙ্গলবার সে‌হে‌রির সময় ঢাকা থে‌কে ডা. আজা‌দের স্ত্রী ফোনে যোগা‌যোগ ক‌রে না পাওয়ায় মমতা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই ডাক্তা‌রের রুমে তালা দেয়া দে‌খে পু‌লি‌শে খবর দেয়। সকা‌লে পু‌লিশের উপ‌স্থি‌তি‌তে ওই ক‌ক্ষের তালা ভাঙা হয়। এরপর খোঁজাখু‌ঁজি চল‌তে থাকে দশ তলা হাসপাতা‌লের বি‌ভিন্ন স্থা‌নে।

একপর্যা‌য়ে হাসপাতা‌লের এক কর্মী নিচতলায় লিফ‌টের নিচে ডাক্তা‌রের মরদেহ দেখ‌তে পান। পু‌লিশ সুরতহাল ক‌রে দুপু‌রে মরদেহ ময়নাতন্তের জন্য শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠিয়েছেন।

ত‌বে এ মৃত্যু দুর্ঘটনা ব‌লে দা‌বি কর‌ছে মমতা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা প‌রিচালক ডা. জ‌হিরুল হক মা‌নিক।

এ‌দি‌কে শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা. বা‌কির হো‌সেন জানান, ডা. আজাদ খুব ভা‌লো মানুষ ছি‌লেন এবং তার কোন শত্রু আ‌ছে ব‌লে জানা‌ নেই শেবা‌চিম হাসপাতাল প‌রিচাল‌কের।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের উপ ক‌মিশনার (দ‌ক্ষিণ) মো. মোকতার হো‌সেন জানান, খবর পে‌য়ে তারা ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে বিষয়‌টি দেখাশুনা কর‌ছেন। তদন্ত সা‌পে‌ক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হ‌বে। ত‌বে বিষয়‌টি হত্যা, আত্মহত্যা না দুর্ঘটনা এ বিষ‌য়ে সরাস‌রি জানাননি এ পু‌লিশ কর্মকর্তা।

মমতা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা প‌রিচালক ডা. জ‌হিরুল হক মা‌নিক জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আজাদের পরিবার ঢাকায় বসবাস করেন। এ কারণে প্রায় বছর খানেক তিনি নগরীর কালিবাড়ি রোডের মমতা হাসপাতালের সাত তলার একটি কক্ষে বসবাস করতেন। দুই সন্তানসহ তার স্ত্রী ঢাকায় বসবাস ক‌রেন।