বৃহস্পতিবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৫৩
শিরোনাম :
রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

বিয়ে না করেও বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক  অবিবাহিত দম্পতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার বাগদত্তা ক্যারি সাইমন্ডসের ছেলে হয়েছে। প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র এবং তার সহযোগী জানিয়েছেন, মা ও শিশু দু’জনই খুব ভালো আছেন।

করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফিরেই লন্ডনের এনএইচএস হাসপাতালে তার সন্তান জন্মের পুরো সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন।

এই খুশির খবরে অভিনন্দন বার্তা পাচ্ছেন তারা। প্রধানমন্ত্রীর বাবা স্ট্যানলি বলেছেন, তিনি তার নাতির জন্মের কারণে খুবই আনন্দিত এবং শিহরিত। তারা প্রথম ‘অবিবাহিত দম্পতি’ যারা একসাথে ডাউনিং স্ট্রিটে চলে গেছে।

জনসনের পাঁচ সন্তান থাকলেও বরিস ও তার বাগদত্তার এটি প্রথম সন্তান। সোমবার (২৭ এপ্রিল) করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে জিতে তিনি কাজে ফিরেছেন। করোনার কারণে তিনি তিনদিন আইসিউতেও ছিলেন। যদিও তার বাগদত্তাও করোনায় আক্রান্ত ছিলেন।