শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

করোনায় মারা গেলেন আরও ২ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক  রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২ টায় ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত হয়ে ডিএমপি’র মারা যাওয়া দুজন হলেন- পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আ. খালেক ও ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ।

আবদুল খালেক আজ বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর আরামবাগে পুলিশ হাসপাতালে করোনা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবদুল খালেক মিরপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি একাডেমির মসজিদে ইমামতি করতেন। আজিম উদ্দিন মৃধার ছেলে আব্দুল খালেক। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

অন্যদিকে, আশেক মাহমুদ (৪২) বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।
গত ২৬ এপ্রিল করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ আসে। আশেক মাহমুদ রাজারবাগ ট্রাফিক ব্যারাকে থাকতেন। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে। গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন (৪০) নামে এক পুলিশ কনস্টেবল মারা যান। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। বুধবার সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে জানানো হয়, মারা যাওয়া ওই কনস্টেবল করোনা পজিটিভ ছিলেন। দেশে তিনিই প্রথম কোনো পুলিশ সদস্য, যার করোনায় মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে তিনজন পুলিশ মারা গেলেন।