শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:১১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস!

অনলাইন ডেস্ক  করোনায় আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি না বরং চীনের বিজ্ঞানীরা দাবি করেছেন বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস।

সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানের দুটি হাসপাতালে গবেষণা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানেই তারা দেখতে পান, করোনাভাইরাসের কণা বাতাসে ভেসে বেড়ায়। এই উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়।

চীনের বিজ্ঞানীরা ওই হাসপাতাল দুটির স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-সরঞ্জাম (পিপিই), টয়লেট, এমনকি আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বাতাসেও করোনাভাইরাস ভেসে বেড়াচ্ছে দেখতে পান।

দেখা গেছে, ওই সমস্ত জায়গায় ক্ষুদ্র কণা আকারে ভাইরাস ভেসে বেড়াচ্ছে। একে বিজ্ঞানীরা বলছেন অ্যারোসল। এই ক্ষুদ্র কিন্তু ভারী কণাগুলো (ড্রপলেট) কোনো বস্তুর ওপরে পড়তে পারে এবং সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, করোনা আক্রান্তের চিকিৎসা দেওয়া হচ্ছে এমন সব হাসপাতালের বাতাসেই কমবেশি ড্রপলেট তৈরি হতে পারে। এ জন্য হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা জরুরি ও পিপিই ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

হংকং বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল ও জনস্বাস্থ্য ভাইরোলজিস্ট মালিক পেইরিস বলেন, মাস্ক ও অন্যান্য সুরক্ষা সরঞ্জাম ঠিকভাবে অপসারণ করা না হলে সেখান থেকে ভাইরাসের কণা বাতাসে ভেসে থাকতে পারে