শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, ভোর ৫:৪৭
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বাড়ি বাড়ি বিস্কুট পৌঁছে দেয়া হবে

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনাভাইরাসের কারণে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এতে সরকারের দেয়া স্কুল ফিডিংয়ের বিস্কুট না পাওয়া কাঙ্ক্ষিত পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। তাই এ বিস্কুট শিশুদের বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

ওই নির্দেশনা বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। ফলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুলফিডিং শীর্ষক প্রকল্পের ১০৪টি উপজেলায় বিস্কুট বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এতে প্রকল্প এলাকার শিশুরা বিদ্যালয়ে আসতে না পারায় কাঙ্ক্ষিত পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে।

এ অবস্থায় খুলনা ও রাজবাড়ী জেলায় মেয়াদ উত্তীর্ণ হবে এমন মজুত বিস্কুট আজকের (৩০ এপ্রিল) মধ্যে বিভিন্ন বিদ্যালয় ও এনজিও সংরক্ষণাগার থেকে সংগ্রহ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন সহযোগী সংস্থার মাধ্যমে সন্নিহিত অঞ্চলের (ক্যাচমেন্ট এরিয়া) প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিশুদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পর্যায়ক্রমে প্রকল্পভুক্ত সব উপজেলায় একই পদ্ধতিতে বিস্কুট বিতরণের ব্যবস্থা গ্রহণে বিশ্ব খাদ্য কর্মসূচির সহিত সমন্বিত কর্মপরিকল্পনার আলোকে একটি বিতরণ নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, যা ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যথারীতি অনুমোদিত হয়েছে।

এ অবস্থায় প্রণীত নির্দেশিকা অনুসরণ করে প্রকল্পভুক্ত সব উপজেলায় স্থানীয় প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারের প্রত্যক্ষ সমন্বয়ে (করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক প্রদত্ত গাইডলাইন প্রতিপালন সাপেক্ষে) জরুরি ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী প্রত্যেক শিক্ষার্থীর বাড়ি গিয়ে স্থানীয় মজুত সাপেক্ষে এককালীন মাথাপিছু ২৫ থেকে ৫০ প্যাকেট বিস্কুট বিতরণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো।