শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নাজির উদ্দিন (৫৫) নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে তার করোনার উপসর্গ দেখা দেয়। গত ২৫ এপ্রিল তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসে। তাতে দেখা যায় তিনি করোনায় আক্রান্ত।
এসআই (উপ-পরিদর্শক) নাজির উদ্দীন স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে পুলিশে যোগ দেন। ২০১৩ সাল থেকে বিশেষ শাখায় দায়িত্ব পালন করছিলেন।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ শুক্রবার (১ মে) সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। এর আগে সহকারী উপপরিদর্শক আব্দুল খালেক (২৬) এবং কনস্টেবল আশেক মাহমুদ ও জসিম উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এখন পর্যন্ত প্রায় ৫ শ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া, সারা দেশে এক হাজার এক শ জনকে বিভিন্ন জায়গায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ২৫০ জনের বেশি আক্রান্ত হয়েছেন।