সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:১০
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

নারীর খৎনাকে নিষিদ্ধ ঘোষণা করলো সুদান

অনলাইন ডেস্ক  আফ্রিকার দেশ সুদানে নারীর খৎনাকে অপরাধ হিসেবে গন্য করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে নারীকে খৎনা করানো হলে তিন বছরের কারাদণ্ড ও জরিমানার আদায় করা হবে জানিয়েছে সুদান সরকার। এদিকে সুদান সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নারী অধিকার নিয়ে কাজ করা আফ্রিকার সংগঠনগুলো।

জাতিসংঘের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সুদানে ১০ জনের মধ্যে ৯ জন নারীকেই খৎনা করানো হয়। জানা গেছে, গত ২২ এপ্রিল সুদান সরকার নারীদের খৎনা নিয়ে আইন সংশোধন করে শাস্তির বিধানে অনুমোদন দেয়।

এ বিষয়ে মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউ’র আফ্রিকা অঞ্চলের পরিচালক ফাইজা মোহামেদ বলেন, বিশ্বে সবচেয়ে বেশি নারী খৎনা সুদানে হয়। নারীদেরকে এই নির্যাতন থেকে রক্ষার জন্য শাস্তি দিতে হবে।

জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় ২০ কোটি নারীকে খৎনা করানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খৎনা করানো হলে নারীদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও খৎনার কারণে নারীরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগতে পারেন ।