মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:২৭
শিরোনাম :
অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল

করোনায় আক্রান্ত নওগাঁর এমপি শহীদুজ্জামান

ডেক্সরিপোর্ট  প্রানঘাতি মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।

শুক্রবার (১ মে) রাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী তার আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক জানান, আজ (শুক্রবার) শহীদুজ্জামান সরকারের রিপোর্ট পজিটিভ এসেছে।

আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। ৬৫ বছর বয়সী শহীদুজ্জামান সরকার বর্তমানে সংসদ সদস্য ভবনে (ন্যাম ফ্ল্যাট) বরাদ্দ পাওয়া ফ্লাটে আছেন।

উল্লেখ্য, শহীদুজ্জামান সরকার ডায়াবেটিসে আক্রান্ত।

সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।

গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বিশ্বে জড়িয়ে পড়া করোনা ভাইরাস (কভিড-১৯) দ্বারা বিভিন্ন দেশের বেশ কিছু ভিভিআইপিও আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে মার্চ থেকে করোনা আক্রান্ত শুরু হওয়া পর এই প্রথম কোনো সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন।