শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৪৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী

ডেক্সরিপোর্ট  সিরাজগঞ্জ, রাজশাহী ও টাঙ্গাইল জেলার আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। তারা ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৬১, রাজশাহীর ৫ ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে সামাজিক নিরাপত্তা দূরত্ব মেনে জেলা পুলিশের আয়োজনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুদান বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও চরমপন্থী দলনেতা আবু তালেব শেখ নবী।