শুক্রবার, ২রা জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে নতুন করে করোনা শনাক্ত ২, মোট আক্রান্ত ৪৬, সুস্থ ২৫

ডেক্সরিপোর্ট  বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ জনে।

আজ নতুন করে শনাক্ত হয়েছেন দু’জন। হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের একজনের বাড়ী উজিরপুর উপজেলায়, তিনি পুরুষ এবং তার বয়স (৪৮)। অপরজন মেহেন্দিগঞ্জ উপজেলার নারী বাসিন্দা, তার বয়স (৬০)। সঙ্গত কারণেই এদের নাম প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে দুই জনের রিপোর্ট পজেটিভ আসে।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুইজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ পর্যন্ত বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বরিশাল মহানগরী ১৬জন, বাবুগঞ্জ ১১জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৪জন, হিজলা ৩জন, গৌরনদীতে ২জন, বানারীপাড়া ২জন, মুলাদী ১জন, আগৈলঝাড়া ১জন এবং বাকেরগঞ্জে ১জন।

উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রুগীর করোনা শনাক্ত হয়। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৫ জন করোনা রুগী সুস্থ হয়েছে।