শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে দ্বিগুণ মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৩৩৩ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে করোনায় মৃতের এ সংখ্যা আগের দিনের চেয়ে দ্বিগুণেরও বেশি। মঙ্গলবার জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বাল্টিমোর ভিত্তিক এই ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত এ নিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭১ হাজার ২২ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।

খবরে বলা হয়, বিগত এক মাসের মধ্যে দৈনিক হিসাবে সোমবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে কম মানুষের মৃত্যু ঘটে। এদিন দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ১৫ জন প্রাণ হারায়।

এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। এএফপি।