গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ট্রাক,টেংলড়ী ও কাভার্ট ভ্যান (রেজিঃ নং ১৯৯২ )এর শ্রমিকদের মাঝে পবিত্র ঈদুল -ফিতর উপলক্ষ্যে সেমাই,চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।
৪জুন মঙ্গলবার সকাল ১০ টায় রুহিয়া ট্রাক, টেংলড়ী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ২ শত ৫০ জন কার্ডধারী শ্রমিকের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উক্ত ঈদ সামগ্রী বিতরন করেন ১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবুল কুমার রায়, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,সংগঠনটির সভাপতি লতিফুর রহমান ও সাধারন সম্পাদক লিটন প্রমুখ।
এছাড়াও সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।