শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৩:২৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

পুলিশের আরো ৯৫ সদস্য করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৫ পুলিশ কর্মকর্তা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৮৫ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ পুলিশ সদস্য।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন। বুধবার এ সংখ্যা ছিল ১১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জন পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এ পর্যন্ত ভাইরাসটিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭১৯ জন। মারা গেছেন ১৮৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৩ জন।